ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

মোঃনাজমুল ইসলাম মনটু -বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৮/২/২০২১ ১২:৩১:০৫ PM

বাঙালী নদী...

তোর মায়ায় জড়িয়ে জাতি-বর্ণ চিহ্নিত প্রেম
আমার আজন্মকাল
মায়াময় তোর দেহে উঠে আসে
পশ্চিমাঞ্চলের স্রোত ও সময়...

আহ্ কি মায়ায় এই শহরের অসংখ্য জীবন
উঁকি মারে ঢেউ খেলে জরায়ুর খুব গহিনে

তবু এমন সব জলের কথোপকথন
নামমাত্র মুল্যে বরাদ্দ দেওয়া হয়েছে
বরাদ্দ দেওয়া হয়েছে তার অতীত...

আর
ভুলভাল ঠকঠক করে কাটাই সময় সরকার

এখন বাঙালি নদী আমায় নিয়ে চলো
তোমার জলে কিংবা ডাঙায় বর্তমানে
যেখানে মৃত কোন গল্পের নায়ক নেই
আছে জেলে আর তাঁতিদের গভীর প্রেম
আর বুননকৌশল আবিষ্কার ইতিহাস...